A         A         A         A

125 যোহনের ৩য় পত্র - John 3

পবিত্র বাইবেল - ভারতীয় বাংলা সংস্করণ
 <  1

* ----------------------------------------

যোহনের ৩য় পত্র গ্রন্থাদির অধ্যায় 1  <  1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

1:1 আমার প্রিয় বন্ধু গায়েরকে, যাকে আমি সত্যে ভালবাসি, তার প্রতি এই প্রাচীনের পত্র৷

1:2 প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভাল আছ; আর তাই আমি প্রার্থনা করি য়েন তোমার সবকিছু ভালভাবে চলে এবং তুমি সুস্থ থাক৷

1:3 আমি খুব খুশী হলাম, কারণ আমাদের ভাইদের মধ্যে কয়েকজন এসে, তুমি য়ে সত্য ধরে রয়েছ ও য়ে সত্য পথে চলেছ সে বিষয়ে জানাল৷

1:4 আমার সন্তানরা য়ে সত্যের পথে চলছে, এই খবর শুনে আমার য়ে আনন্দ হয়, এর থেকে বেশী আনন্দ আমার আর কিছুতে হয় না৷

1:5 প্রিয় বন্ধু, আমাদের ভাইদের, এমন কি যাঁরা অপরিচিত, তাদের সকলকে তুমি য়ে সাহায্য করে থাক এ অতি উত্তম৷

 < 
1:6 তাঁদের প্রতি তোমার ভালবাসার কথা তাঁরা এখানকার মণ্ডলীর সকলকে বলেছেন৷ তাঁদের যাত্রা পথে সাহায্য করলে তুমি ভালোই করবে৷ এমনভাবে সাহায্য করো য়েন ঈশ্বর খুশী হন,

1:7 কারণ তাঁরা খ্রীষ্টের পরিচর্য়ার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছেন; আর তাঁরা এর জন্য যাঁরা খ্রীষ্ট বিশ্বাসী নয় তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না৷

1:8 তাই এই ধরণের লোকদের সাহায্য করতে আমরা বাধ্য, য়েন আমরা সত্যের পক্ষে সহকর্মীরূপে কাজ করি৷

1:9 আমি মণ্ডলীকে চিঠি লিখলাম; কিন্তু সেই দিয়ত্রিফি য়ে তাদের নেতা হতে চায়, সে আমাদের কথা গ্রাহ্য় করে না৷

1:10 এই কারণে আমি ওখানে গেলে সে কি করছে তা প্রকাশ করব৷ সে আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে মন্দ কথা বলে, কিন্তু এতেও সে খুশী নয়৷ এছাড়া ভাইদের সে স্বাগত জানাতে অস্বীকার করে৷ এমনকি যাঁরা সেই ভাইদের সাহায্য করতে চায়, দিয়ত্রিফি তাদের সাহায্য করতে দেয় না, বরং তাদের মণ্ডলী থেকে বাইরে বের করে দেয়৷

 < 
1:11 প্রিয় বন্ধু, যা কিছু মন্দ তার অনুকরণ করো না, কিন্তু যা কিছু ভাল তার অনুকরণ করো৷ য়ে ভাল কাজ করে সে ঈশ্বরের লোক, য়ে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখে নি৷

1:12 সকলেই দীমীত্রিয়ের উচ্চ প্রশংসা করে, এমনকি সত্যও তার সাক্ষী, আমরাও সেই একই কথা বলব৷ তুমি জান য়ে আমরা যা বলি তা সত্য৷

1:13 তোমাকে লেখবার অনেক কথাই আমার ছিল; কিন্তু কালি কলমে তা লিখতে ইচ্ছা করে না৷

1:14 আশা করি শিগ্গিরই তোমাকে দেখব, তখন আমরা সামনা-সামনি কথাবার্তা বলব৷

1:15 তোমার শান্তি হোক্৷ তোমার সব বন্ধুরা তোমায় শুভেচ্ছা জানাচ্ছে৷ আমাদের বন্ধুদের প্রত্যেককে শুভেচ্ছা জানিও৷

 < 
* ----------------------------------------

সমাপ্তি  < 
































John 3

Indian Bengali Bible (IBE)